রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড কোটি টাকার সম্পদ পুড়ে ছাই।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ণ
  • ৪৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার গোপালদীবাজার পৌর এলাকা সংলগ্ন উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ও মাধবদী স্টেশনের দুটিসহ চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চারটি টেক্সটাইল, দুটি ওয়ার্কশপ, একটি ফার্নিচার, একটি রিকশার গ্যারেজ, দুটি সুতার কুনিং কারখানা ও একটি স্টেশনারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় শাহজালাল টেক্সটাইল মিল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় মিলের ও আশপাশের লোকজন সবাই মসজিদে ছিলেন। যে কারণে আগুনের লেলিহান শিখা একে একে গ্রাস করে পার্শ্ববর্তী হাবিবুল্লাহ টেক্সটাইল, সুবল টেক্সটাইল, হারিছুল হক টেক্সটাইল, আরিফের ওয়ার্কশপ, শহীদজামানের ওয়ার্কশপ, লোকনাথ বিশ্বাসের ফার্নিচার, আলমের রিকশার গ্যারেজ ও স্টেশনারি, আজগর আলীর সুতার কারখানা ও ইউসুফের কুলিংয়ের দোকান।

শাহজালাল টেক্সটাইলের মালিক শাহজাহাল জানান, অগ্নিকাণ্ডে মিলের দেড় কোটির টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল হক বলেন, ‘আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। দুপুর দেড়টায় উলুকান্দি পশ্চিমপাড়ার শাহজালাল টেক্সটাইলে প্রথম আগুন লাগে। এ সময় সবাই মসজিদে ছিলেন। খবর পেয়ে অনেকে নামাজ ছেড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।’

এর আগে স্থানীয় একজন আগুন দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। সেখান থেকে খবর পায় আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন। পরে চার ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell