রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ইউএনও ফজলে এলাহী ও মাদ্রাসা সুপার নুর আহম্মদের বিরুদ্ধে জনতার ‘মানববন্ধন’

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

ইউএনও ফজলে এলাহী ও মাদ্রাসা সুপার নুর আহম্মদের বিরুদ্ধে জনতার ‘মানববন্ধন’

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, সীমাহীন ঘুষখোর ইউএনও ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসা সুপার নুর আহম্মদের যোগসাজশে অবৈধভাবে ৩টি পদে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অপরাধে সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান, আগামী ৩ মার্চ’২৫ ধার্য্য তারিখ। বিধি বহির্ভূত ভূয়া নিয়োগে কর্মরত সহকারী সুপারিন্টেন্ড গোলাম রসুল শাহী, নিরাপত্তা প্রহরি খায়রুল ইসলাম ও আয়া পদে পারভিন আক্তার কে বাতীল করণ, একই সাথে দূর্নীতিবাজ সভাপতি এবং মাদ্রাসা সুপারের শাস্তি নিশ্চিত করার দাবীতে ২৩ ফেব্রুয়ারী’২০২৫ সকাল ১১ টায় মুরারীপুর বাজার মাদ্রাসা রোডে শত শত এলাকাবাসী ঘন্টা ব্যাপী শতস্ফুর্ত প্রতিবাদ সমাবেশ “মানববন্ধন” করেছে।

 

স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দিনাজপুর-১ আসনের ইলেকশন ইঞ্জিনিয়ার, দুর্দান্ত দাপুটে, ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, ঘুষ দুর্নীতি, অসৌজন্য মুলক আচরণ, ভূয়া, বানোয়াট, মিথ্যা, টাকার বিনিময় প্রতারনা মুলক, কর্তৃত্ববহির্ভুত নিয়োগ প্রদান, সীমাহীন দুর্ব্যবহারসহ ঘুষখোর উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী কে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও মাদ্রাসা সুপার নুর আহম্মদ কে চাকুরীচ্যুৎ করার দাবীতে এই কর্মসূচী পালিত হয়। আন্দোলনকারীরা হুসিয়ারী দিয়ে বলেন যদি অবিলম্বে তাদের যৌক্তিক দাবী কার্যকর করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে। সমগ্র উপজেলায় শিক্ষাঙ্গনে চলছে চরম অস্থিরতা, অসন্তোষ ও বিশৃঙ্খলা। অতিষ্ঠ সকল শিক্ষক কর্মচারীসহ আ’ম জনতা। ইউএনও ফজলে এলাহীর বিরুদ্ধে গত ৪ডিসেম্বর’২০২৪ বুধবার সকালে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত করে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছিল সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-জনতা।

 

জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধি অতিঃ জেলা প্রশাসক এসে ইউএনও ফজলে এলাহীকে প্রত্যাহারের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর পরিস্থিতি সামাল দিয়ে অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। দিনান্তর জনতার ক্ষোভ বৃদ্ধি ও পুঞ্জিভূত হয়ে ভয়ানক আকার ধারন করছে, তাতে সন্দেহ নাই। যে কোন মুহুর্তে চরম বিশৃংখলাসহ হতে পারে অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর, অপ্রত্যাশিত ঘটনা। বঞ্চিত প্রার্থী ও মামলার বাদি শরীফ আহম্মদের সভাপতিত্বে এবং যুবদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি-জামায়াত সমর্থিত ব্যক্তিবর্গ জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, নেতা রইস উদ্দিন ঢালী, উত্তম রায়। এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এবং মাদ্রাসা সুপারের সাথে তাদের কার্যালয়ে যোগাযোগ করে পাওয়া যায়নি এবং বেশ কয়েকবার মুঠোফোনে চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেন নাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell