রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২২, ১০:২১ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জাকারিয়া শেখের বিরুদ্ধে একটি খ্রিস্টান পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত জেমস ভূপেস মিত্রের বড় ছেলে মাইকেল মিত্র দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। জেমস ভূপেসের অপর ছেলে নোলান মিত্র ময়মনসিংহে ব্যবসা করেন। এই দুই ভাই এলাকায় না থাকার সুযোগে তাদের চৌরখুলী গ্রামের প্রায় পাঁচবিঘা জমি ইউপি সদস্য জাকারিয়া শেখ দখল করে নিয়েছেন বলে পরিবারটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

নোলান মিত্র বলেন, আমি ও আমার ভাই মাইকেল মিত্র দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলাম। আর এ সুযোগে আমাদের পরিবারের পাঁচবিঘা জমি ইউপি সদস্য জাকারিয়া শেখ দখল করে নিয়েছেন। আমি এলাকায় এসে গত শনিবার (১১ জুন) এ বিষয়ে জাকারিয়া শেখের সঙ্গে কথা বলতে গেলে তিনি স্থানীয় লাকিরপাড় বাজারে আমাকে মারধর করেন। এমনকী তিনি আমাকে জীবনাশেরও হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে এ বিষয়ে ইউপি সদস্য জাকারিয়া শেখের কাছে জানতে চাইলে তিনি নোলান মিত্রকে মারধর ও জমি দখলের কথা অস্বীকার করেন।

কোটালীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিতু মালো বলেন, নোলান মিত্রের লিখিত একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell