রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ইট-বালু ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

ইট-বালু ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে আহত

অভিযুক্ত শিপন সদর উপজেলার মোল্লাদান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট ভাই।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মাইক্রোবাসে তুলে জিয়া সরকার (৪৫) নামের এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিপন পাটোয়ারী নামের এক ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল এলাকা থেকে ডিবি পরিচয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তার পায়ে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আমঘাটায় ফেলে রাখা হয়।

আহত জিয়া সরকার সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্ধা গ্রামের জেদ্দাল সরকারের ছেলে। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন হক কল্পনার সর্মথক। গুরুতর অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিয়া সরকারের স্বজনরা জানান, দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ এলাকায় নিজ ইট-বালু ব্যবসার দোকান বন্ধ করে মেয়েকে স্কুল থেকে আনতে যান জিয়া। বেশনাল কালভার্টের কাছে পৌঁছালে যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারী, তার সহযোগী সোহাগ, মোসলেম, দিলদারসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মাইক্রোবাসে উঠিয়ে রিপন চেয়ারম্যানের গ্রামের বাড়ি আমঘাটায় নিয়ে যান। সেখানে নিয়ে পায়ে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে শিপন পাটোয়ারীর মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক বলেন, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। পায়ে দুটি গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনসারুজ্জামান বলেন, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনা শোনার পর ফোর্স ও ডিবি পুলিশ চরাঞ্চলে অভিযান চালাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell