বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ইতালিতে হকির মাঠ মাতাচ্ছেন এক বাংলাদেশি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২১, ১:২৮ অপরাহ্ণ
  • ৫২০ ০৯ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের কারণে আপতত বন্ধ আন্তর্জাতিক হকির সব প্রতিযোগিতার দরজা। পেছাতে পেছাতে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চলে গেছে জুলাইয়ে। সর্বশেষ ঘোষিত তারিখ অনুযায়ী ১ থেকে ১০ জুলাই ঢাকায় হওয়ার কথা এই টুর্নামেন্ট।

করোনাভাইরাসের কারণে অনুশীলনও বন্ধ। এই সুযোগে যুব দলের মিডফিল্ডার প্রিন্স লাল সমুন্দ খেলতে গেছেন ইউরোপে, মাতাচ্ছেন ইতালির মাঠ। দেশটির পিস্তোইয়া শহরে দল পিস্তোইয়া হকি ক্লাবের হয়ে খেলছেন ইতালিয়া সিরি এ-২ চ্যাম্পিয়নশিপে।

পুরোনো ঢাকার নাজিরা বাজারের প্রিন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বেরিয়েছেন ২০১৯ সালে। ঢাকা ওয়ান্ডারার্সের জার্সিতে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে অভিষেক প্রিন্সের, ২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগ খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে।

জাতীয় দলের সাবেক কোচ মালয়েশিয়ান গোবিনাথন কৃষ্ণমূর্তির মাধ্যমে আন্তর্জাতিক হকিতে অভিষেক ২০১৮ সালে যুব অলিম্পিকের বাছাইপর্বে। থাইল্যান্ডে যে দলটি অলিম্পিকে কোয়ালিফাই করেছিল সেই দলে ছিলেন প্রিন্স। পরে অংশ নিয়েছেন আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুব অলিম্পিকেও।

পিস্তোইয়া শহরের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি ক্লাব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। শনিবার প্রিন্সদের ক্লাব প্রথম ম্যাচ খেলে ৪-২ গোলে জিতেছে কাসকিউবে ব্রেসিয়ার বিপক্ষে। প্রিন্স লাল দুটি গোলের যোগান দিয়েছেন। ইতালিয়ান কোচ খুব খুশি প্রিন্স লালের খেলায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell