মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ইফতারের ব্যানারে নাম না দেওয়ায় আওয়ামী লীগ নেতা কে গাছে বেঁধে মারধর

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ৯:৩২ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

ইফতারের ব্যানারে নাম না দেওয়ায় আওয়ামী লীগ নেতা কে গাছে বেঁধে মারধর

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ইফতারের ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে মারধর করে রাস্তায় পাশে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামা নেই, রক্তাক্ত জিতেন গুহের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের নাম না থাকাকে কেন্দ্র করে দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ারম্যান গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারধর করে টেনে কমিউনিটি সেন্টারের বাইরে এনে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে লোকজন উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ব্যানার নাম দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায়ও মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell