শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালে গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তার ডান হাতের দুটি আঙুল কেটে গেছে বলে জানা যায়। রোববার (২৬ ডিসেম্বর) ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেব লড়ছেন। মামার পক্ষে বেশ কিছুদিন তিনি প্রচার চালিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজনের ভোট কারচুপি অভিযোগ শুনে রাব্বানী সেখানে যান।

 

এ সময় ওই প্রার্থীর ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেওয়া হয়। হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেওয়ার চেষ্টা করছিল।

 

পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। আমি থানায় অভিযোগ করবো। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন মিয়া চেয়ারম্যান পদে (গিটার মার্কা) নির্বাচন করেন। মামার নির্বাচনের ভোট দেখতে গিয়ে তিনি বারবার গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার ওপর হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell