বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৪
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

ঈদযাত্রায় হেঁটেই রওনা হচ্ছি

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২০, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঈদযাত্রায় হেঁটেই রওনা হচ্ছি

ঈদযাত্রায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে এবারের ঈদে সরকার একদিনের ছুটি বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদের ছুটি।

পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। তবে ব্যস্ত নগরীর ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠান এবং সেবাখাতে কর্মরতরা ছুটি পেয়েছেন বৃহস্পতিবারের কর্মদিবসের পর। তাই তড়িঘড়ি করে বাড়ি ফিরতে চাওয়া এসব মানুষের মিছিল ছুটে চলছে নাড়ির টানে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনালমুখী সড়কে ঢল নেমেছিল এসব মানুষের। বিকেল ৪টার পর থেকেই তাদের ভিড় লক্ষ্য করা যায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট নদীবন্দরগামী রাস্তাগুলোতে।

বাস টার্মিনাল ও লঞ্চঘাটমুখী সড়কে যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় রাজধানীর ওই সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। তীব্র যানজটে আটকে থেকে নিরুপায় হয়ে অনেকেই পায়ে হেঁটেই টার্মিনালের উদ্দেশে রওনা করেন। পরিবার পরিজন নিয়ে কেউ কেউ ভ্যানে করেও রওনা হন।

মিরপুর-১ এর বাসিন্দা সাব্বির আহমেদ হেঁটেই রওনা হয়েছেন সদরঘাট টার্মিনালের উদ্দেশে। গুলিস্তানের নবাবপুর রোডে তার সঙ্গে কথা হয় বাংলানিউজের। বৃহস্পতিবার বিকেল নাগাদ নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সব কাজ গুটিয়ে তিনি যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে।

সাব্বির বলেন, কারখানার সবাইরে ছুটি দিয়া আইলাম। কাল বাড়ি যাইয়া রমজানের শেষ জুম্মা পড়মু। রাস্তায় জ্যাম তাই হাইটাই রওনা দিয়া দিছি।

সাব্বির আহমেদের মতো অনেককেই পায়ে হেঁটে বাস টার্মিনাল বা লঞ্চঘাট পর্যন্ত হেঁটে যেতে দেখা যায়। রাস্তায় যানজট থাকায় টিটিপাড়া মোড়ে বাস থেকে নেমে পরিবার নিয়ে হেঁটে সায়দাবাদের উদ্দেশে রওনা হন টিপু সরকার। তিনি বলেন, ছোট ভাই বাসের টিকিট কেটে বসে আছে ২০ মিনিট পরই বাস ছেড়ে দেবে। এখান থেকে সায়দাবাদ হেঁটে যেতে ১০ মিনিট লাগবে। আর বাসে গেলে লাগবে আরও অনেক বেশি সময়। তাই হেঁটেই রওনা হচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell