রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. জিয়াদুল হক ওরফে কাজল (৪৭) নামে এক  মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বদেলুয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক জিয়াদুল হক ওরফে কাজল একই উপজেলার পূর্ণিমাগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম রসুল তালুকদারের ছেলে।

রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর  এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার এরং মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দেলুয়া মধ্যপাড়া জামে মসজিদের কাছে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে কাজল নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, জিয়াদুল হক ওরফে কাজল দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell