বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৭
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা -স্ত্রীকে হত্যা দুটি মামলার রায়.আসামির মৃত্যুদণ্ড বহাল।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১০, ২০২১, ৩:২৫ পূর্বাহ্ণ
  • ৫৬০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।এক শিশুকে ধর্ষণের পর হত্যা -স্ত্রীকে হত্যা দুটি রায়.আসামির মৃত্যুদণ্ড বহাল।

আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজন এবং স্ত্রীকে হত্যার অপর মামলায় আরেক আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ পৃথক দুটি রায় ঘোষণা করেন। এই দুটি মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

যৌতুকের জন্য নিজের স্ত্রী মাসুদা খাতুনকে হত্যার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটবাটা গ্রামের স্বামী মো. আব্দুল লতিফকে মৃত্যুদণ্ড দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট আব্দুল লতিফের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সে রায়ের বিরুদ্ধে আব্দুল লতিফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সেই জেল আপিল আজ খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

আদালতে ওই মামলায় আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সৈয়দ মুহাইমেন বকস কল্লোল।

এছাড়া ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে তারাবির নামাজের সময় আট বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে শাহিদুল ইসলাম শেখ। ওই রাতেই গ্রামবাসী শাহিদুলকে আটক করে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের মা জীবননেসা বাদী হয়ে মামলা করলে পুলিশ শাহিদুলকে গ্রেফতার করে।

এ মামলার বিচার শেষে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২ জানুয়ারি শাহিদুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট শাহিদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাহিদুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সে জেল আপিল খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell