সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

এখন আওয়ামী লীগ গাছের পাতায় পাতায়:এমপি শামীম ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ৮:১৯ অপরাহ্ণ
  • ৩৩৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। এখন আওয়ামী লীগ গাছের পাতায় পাতায় সব স্থানে আওয়ামী লীগ ও সরকারি দল। সব সেক্টর আওয়ামী লীগ হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমরা বোধহয় বিএনপি-জামায়াত করি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আগে আমি দেশের বাইরে ছিলাম। আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপও করিনি। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি। যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকায় নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। সেটা প্রতিহত করা হয়েছে। আমি খুশি যে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের ছাত্রলীগ অনেক সভ্য। তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন কেউ তুলতে পারেন না। কোনো ভুল বোঝাবুঝি হোক যেভাবেই হোক সেখানে আওয়ামী লীগের সভাপতি কামালের (এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ) সামনে একটি ঘটনা সাজানো হয়। আমি সেখানে গিয়ে র‌্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলার পর অফিসাররাও বুঝেছে এটা সাজানো। সেখানে কিছু অনিবন্ধিত পত্রিকার গাড়িও সেখানে দেখেছি। সবকিছু ছিল ফিটফাট। সেখানে ভুল বোঝাবুঝির কারণে ছাত্রলীগ সভাপতির পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। যেখানে যা জানানোর প্রয়োজন সেখানে আমরা জানাবো।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell