সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২০, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এমপি নিজে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে এক বক্তব্যে এ দাবি করেন তিনি। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
শামীম ওসমান বলেন, “গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে, ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা পঁচাত্তরের পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুর ভয় করি না।” তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনেছে। আমরা মত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে, তারেক রহমানকে। যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে।’ শামীম ওসমান আরও বলেন, ‘এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell