রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৫
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

এসআই নিহত -নারায়ণগঞ্জ থেকে সাক্ষ্য দিয়ে যাওয়ার পথে, ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
  • ২৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এসআই নিহত -নারায়ণগঞ্জ থেকে সাক্ষ্য দিয়ে যাওয়ার পথে, ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে।

ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর থানায় কর্মরত ছিলেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন নগর সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসে করে একা ময়মনসিংহে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে এসআই মনিজ্জামান ও গাড়ির চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। ওসি মাইন উদ্দিন নগর সংবাদ কে বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell