সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল দেওয়া শিক্ষককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২০, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল দেওয়ার সময় তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে সন্ধ্যায় তাদের নামে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খণ্ডকালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে ঢুকে প্রশ্ন পত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেওয়ার সময় ওই তিন শিক্ষককে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের নামে মামলা দিয়ে  পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতারকৃতরা থানা হেফাজতে আছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell