শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

এসএসসি পরীক্ষায় জানালা দিয়ে স্ত্রীকে উত্তর দেওয়ায় জরিমানা,স্বামীকে দু-বছরের বিনাশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এসএসসি পরীক্ষায় জানালা দিয়ে স্ত্রীকে উত্তর দেওয়ায় জরিমানা,স্বামীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় জানালা দিয়ে স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়গড় গ্রামের নুরুল আলমের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেলা ১১টার দিকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জানালা দিয়ে স্ত্রীকে এমসিকিউ উত্তর বলে দিচ্ছিলেন সাইফুল ইসলাম। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার মোবাইলফোন তল্লাশি করে উত্তরপত্রও পাওয়া যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দেন এবং দুই হাজার টাকা জরিমানা করেন।

সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাইফুল ইসলাম স্মার্টফোনে থাকা উত্তরপত্র থেকে তার স্ত্রীকে জানালা দিয়ে বলে দিচ্ছিলেন। তাকে হাতেনাতে ধরার পর তিনি দোষ স্বীকার করেন। তার মোবাইলে আগের সব বিষয়ের উত্তরপত্র পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell