রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে বড় ভাইয়ের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে বড় ভাইয়ের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যান চাপায় সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের কাছে এলে তার সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম (ওভারটেক) করে সড়ক পারি দিচ্ছিল সোহাগ। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কাশেম ভূঁইয়া বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell