শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

কঠোর বিধিনিষেধের ৩য় দিন ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ
  • ৩৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে লকডাউনের ৩য় দিনে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তিও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে শহরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান। সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ব্যবসায়ীকে সর্তক দেয়া হয় এবং ফাম্মেসী ব্যবসায়ীকে স্বাস্থবিধি মেনে ওষুধ বেচা-কেনা করার পরামর্শ দেয়া হয়। এর আগে সকালে উপজেলার হাসনাবাদ ও গোবিন্দগঞ্জ বাজারে ২২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে উপজেলার জাউয়া ও ধারন বাজার পৃথক অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান। অভিযানে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি এবং কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেলোয়ার হোসেন, সুজন সেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell