শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

কণ্ঠশিল্পী মিলন মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ
  • ৪২৭ ০৯ বার দেখা হয়েছে

কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মিলন মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (০৪ মার্চ) হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বর্তমানে এই গায়ককে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার হঠাৎ করে রক্তচাপ বেড়ে ২২০/১৮০ হয়ে যায়। এরপরেই রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গায়ক মিলনের স্ত্রী সুমাইয়া জামান বলেন, ‘শুক্রবার মিরপুর ও উত্তরায় মিলনের দুটি স্টেজ শো ছিল। একদিনে দুটি শো নিয়ে সে বেশ চিন্তিত ছিল। দুপুরের পর সে শারীরিকভাবে ভেঙে পড়ে এবং নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যায়। তখনও বুঝতে পারিনি তার রক্তচাপ এতো বেড়ে গেছে।

সুমাইয়া আরও বলেন, পরে চিকিৎসক যখন জানালেন তার রক্তচাপ বেড়ে ২২০/১৮০ হয়ে গেছে। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় মিলনকে।

চিকিৎসকদের বরাদ দিয়ে তিনি বলেন, তারা বলেছেন- মিলনের অবস্থা আপাতত স্থিতিশীল। আমাদের চিন্তামুক্ত থাকতে বলেছেন। কিৎসকরা আশা করছেন, শিগগিরই মিলন বাসায় ফিরতে পারবে।

মিলন মাহমুদ ‘চলো সবাই’ গান দিয়ে পরিচিতি পান। এ পর্যন্ত তার নয়টির মতো একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এছাড়াও তার গাওয়া ‘বায়না’, ‘মন যমুনা’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell