রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কদিনের মধ্যেই প্রত্যাহার নীলফামারীর পুলিশ সুপার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৫, ২:১৯ পূর্বাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

একদিনের মধ্যেই প্রত্যাহার নীলফামারীর পুলিশ সুপার

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশের পত্রে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম। বিষয়টি আজ সন্ধ্যায় প্রচার পেলে নীলফামারী জুড়ে তা নিমিষেই ছড়িয়ে পড়ে। নির্ভরযোগ্য সুত্র বলছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জুলাই অভ্যুথানের পর নীলফামারী জেলায় ২০ সেপ্টেম্বর/২০২৪ যোগদান করেছিলেন। গত চার মাসে বিভিন্ন সেক্টর হতে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। পুলিশের প্রধান কার্যালয়ে গুরুত্বর অভিযোগ হিসাবে বিবেচিত করা হয়।

 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন “গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা এক রকম প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।” সূত্র মতে, এমন ঘটনায় নীলফামারী পুলিশ সুপারের মতো একই ভাবে এক দিনের মধ্যে পৃথক পত্রে আরও তিনজন পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে আজ সোমবার। তারা হলেন কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell