সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কলকাতা,কুমারটুলি পাড়ায় কালী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃতশিল্পীরা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৩, ২০২৪, ৩:৫৬ পূর্বাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

কলকাতা,কুমারটুলি পাড়ায় কালী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃতশিল্পীরা, অন্যদিকে প্রদীপের পসরা নিয়ে বসে বিক্রেতা।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

২২শে অক্টোবর মঙ্গলবার, কুমারটুলির মৃৎশিল্পীরা, কালী প্রতিমা তৈরি করতে ব্যাস্ত। একদিকে চলছে যেমন প্রতিমার খর বাঁধা ও মাটি দেওয়ার কাজ, আবার কিছু কিছু মৃৎশিল্পী প্রতিমায় রং করায় ব্যাস্ত, কারণ মাঝে আর কয়েকটা দিন বাকী, তারপরেই জ্বলে উঠবে আলোর রসনায়, বাজীর রসনায়, বাড়িতে বাড়িতে মোমবাতিও প্রদীপের আলো,

আর কয়েকদিন বাদেয় প্রতিমা নিয়ে যাওয়ার পালা। তাই শিল্পীদের কথা বলার মত হাতে সময় নাই, তাহারা জানান অন্যান্য বারের থেকে এবারে আমাদের প্রতিমা দূর দূরান্ত থেকে অর্ডার এসেছে। করোণা কালে যারা পুজো বন্ধ করে দিয়েছিল, তারাও এবারে এসে প্রতিমা অর্ডার দিয়ে গেছে। এবারে আমাদের প্রতিমা, কলকাতা সহ উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা ছাড়াও, বিহার ,জলপাইগুড়ি, ঝাড়খন্ড, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদা, আসাম, দিল্লি সমস্ত জায়গা থেকে প্রতিমা অর্ডার দিয়ে গেছে।

, তাই সময় মত আমাদের প্রতিমার কাজ শেষ করতে হবে, কারণ উদ্যোক্তারা ২৫ তারিখের পর থেকেই নিতে আসবেন বলে জানিয়েছেন। কুমারটুলি পাড়ায় গেলে চোখে পড়ে ভিন্ন রূপে মায়ের মূর্তি। এবং শিল্পীরা মায়ের চোখ আঁকতে শুরু করেছেন, মৃৎশিল্পীরা জানালেন এবার একটু প্রতিমা বেশি অর্ডার পেয়ে আমরা খুশি।,

আমরা এবারে হাজার বারোশো টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে প্রতিমা তৈরি করেছি। এছাড়াও যে যেমন দামের প্রতিমা অর্ডার দিয়ে গেছে। এইগুলো তো আছেই। আবার অন্যদিকে চোখে পড়ে, মৃৎশিল্পীরা বিভিন্ন রকমের পোড়ামাটির প্রদীপের পসরা নিয়ে বসে কুমারটুলি পাড়ায়, তাহারা জানান আগে থেকে না বসলে, এই সকল প্রদীপ ক্রেতারা কিনে দূর দূরান্তে নিয়ে যায় ,সেখানে বিক্রি করার জন্য। আমরা এখানে হোলসেল করে থাকি, এই প্রদীপ নিয়ে গিয়ে বিভিন্ন জেলায় বাজারে ও দোকানে বিক্রি করে।, তাই আমাদের কয়েকদিন আগে থেকে বসতে হয় এবং বিভিন্ন দামের প্রদীপ রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইন করা। বিক্রেতারা জানালেন ২ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত প্রদীপ রয়েছে। এমনকি বিভিন্ন রংয়ের মোমের প্রদীপও রয়েছে বলে জানান। কুমারটুলি পাড়ায় ঢুকলে মনে হয় একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়, আর পুজো আসছে আসছে তার গন্ধও পাওয়া যায়।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell