শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

কলমাকান্দায় অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৩৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আশিকুর রহমান, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি (নেত্রকোনা)। নেত্রকোনার কলমাকান্দায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ আগস্ট) মধ্যরাতে সীমান্তবর্তী উপজেলার ফুলবাড়ি নামক স্থান থেকে এই মালামাল জব্দ করা হয়। এসময় ভারতীয় জর্জেট শাড়ি ১৫৫ পিস, জেন্টস্ টি শার্ট ৩০ পিস, থ্রি পিস ৪১ পিস, জর্জেট চুমকি দিয়ে কাজ করা ওড়না ৭৪ পিস, প্রিন্টের ওড়না ১০ পিস, এম্বোটারি করা থ্রি পিস ১৪৩ পিস, লেহেঙ্গা ১৫২ পিস, গিতিকা থ্রি পিস ০৩ পিস, ভারতীয় ওয়ান পিস ০৪ পিস, ওড়না (বড়) ১৬৩ পিস, সুতি কাপড় ১৩ পিস, পিয়ানি শাড়ি ৫০৬ পিস, শানজানা শাড়ি ৩২ পিস, সুতি শাড়ি ৬৯ পিস, হাতে কাজ করা শাড়ি ০৫ পিস ও জামদানী শাড়ি ২৯ পিস জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২ হাজার ৯ শত টাকা নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্য রাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা বিওপির সুবেদার মো: শাহজাহান মৃধার নেতৃত্বে ১৩ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি। পরে সীমান্ত পিলার ১১৭২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকা চোরাকারবারীদের ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় এই মালামাল জব্দ করে। এদিকে আজ শনিবার (২৮ আগস্ট) নেত্রকোনা কাস্টমস অফিসে মালামাল জমা দেয়া হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বলেও জানায় বিজিবি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell