শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

কলেজছাত্রী তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা 

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

কলেজছাত্রী তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কলেজছাত্রী তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)। তিনি ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে, কলেজছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে এনায়েত কর্মস্থলে ফেরার সময় তাছনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাছনিয়ার পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই এনায়েত দুই বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন। সংসারের টানাপোড়েন কমাতে এসএসসি পাস করা ছোট ভাই সাদেক ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য তার কাগজপত্র তৈরির কাজ চলছিল। এর মধ্যেই বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধের জেরে মেয়ের পরিবারের লোকজন সাদেককে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে। লাশ হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell