রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

কল্যানকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বীরগঞ্জ পথসভায়

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩১, ২০২৪, ২:০৬ পূর্বাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

কল্যানকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বীরগঞ্জ পথসভায়

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

সোমবার ৩০ ডিসেম্বর’২০২৪ সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের আমির উপজেলা শাখা ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিশাল ঐ পথসভায় প্রধান অতিথি হিসেবে সৎ লোকের শাসন এবং আল্লাহ’র আইন বাস্তবসয়নের অন্যতম দায়ী, কল্যানকর রাষ্ট্র গঠনের রূপকার, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত হয়ে ভাষন দিয়েছেন। তিনি একই দিন ঠাকুরগাঁও জেলা জামায়েত আয়োজিত হাইস্কুল মাঠে বেলা ১টা ৩০ মিনিটে স্মরনকালের এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষন দিতেই সড়ক পথে যাত্রা বিরতিতে এই পথসভায় যোগ দেন। তিনি বলেন, এক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের যোগ্য ও নিষ্ঠাবান সদস্য মরহুম অধ্যাপক আব্দুল্লাহেল কাফি দিনাজপুর-১ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রার্থী হিসেবে প্রাতিদ্বন্দ্বিতা করেছেন জামায়াতের বীরগঞ্জ শাখা আমির ও সাবেক পৌর মেয়র মরহুম মাওঃ মোঃ হানিফ। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই আসনের জন্য দলীয় মনোনিত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মাওঃ মোঃ খোদা বখ্স। স্বৈরাচার হাসিনা সরকার দেশের প্রতিটি অর্গানকে হাসিনার তাবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার ঐসব সংস্কার কাজে বলিষ্ট ভুমিকা পালন করছেন। কল্যানকর রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ভুমিকা রাখতে হবে। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া। তাঁর সফর সঙ্গী হিসেবে সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান এবং মাওঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওঃ আনিসুর রহমান সহ উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে অকল্পনীয় এবং আশাতীত জনসমাগম ঘটাতে, উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান, নায়েবে আমির কে এম কাওছার, সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সহকারী সেক্রেটারি এস,এম হাদীউজ্জামান হাদী, মোঃ রাশেদুন্নবী বাবুসহ নেতাকর্মীরা বিগত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম, রাজপথে আনন্দ, স্বাগতম, শুভেচ্ছা মিছিল, মাইকিং সহ ফেসবুকে ব্যপক প্রচার প্রচারণা অব্যাহত রাখে। আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষের ভীড়ে কানায় কানায় পুর্ণ, একেবারে জনসমুদ্রে পরিনত হয়েছিল। ঠাকুরগাঁও যাওয়ার পথে দলুয়ায় থেমে তাদের দলের কর্মপরিষদ সদস্য ও দল মনোনিত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মরহুম মাওঃ মোঃ খোদা বখস-এর কবর জিয়ারত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell