বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৪
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

কাঁচপুর সেতুতে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
  • ৩৭৩ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুতে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

 

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ ও জনতা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে নুর উদ্দীন (৪৫) নামে অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান।

এছাড়াও আহত আরো কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে নিহতদের মধ্যে অটোরিকশা চালক হানিফ (৩৩), যাত্রী মামুন (৩০) ও  জামাল মিয়া (৪২) এর নাম জানা গেলেও একজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।

 

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিমাংশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই মাইক্রোবাস চালক পালিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশ মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ৪ জনের মরদেহ রয়েছে।

 

 

ঘটনার প্রতক্ষদর্শী মো.বাবু বলেন, কাঁচপুর সেতু দিয়ে ৬-৭ জন যাত্রী নিয়ে উল্টো পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি যাচ্ছিল। এসময় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ মহাসড়কে নিষিদ্ধ থ্রী হুইলার, সিএনজি ও অটোরিক্সা অবাধে চলাচল করলেও কাঁচপুর হাইওয়ে পুলিশ এর কোনো প্রতিকার না করায় এ প্রানহানীর ঘটনা ঘটে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, কাঁচপুর সেতুতে উল্টো পথে আসা অটোরিকশাকে ঢাকাগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে স্থানীয় হাসপাতালে নুর উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি ও ঢাকা মেডিকেলে চারজন মারা যান।

 

এই ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell