মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

কাজের খোঁজে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সংসারে অভাব-অনটন। তাই অন্যের বাড়িতে কাজ করে সংসারে কিছুটা সহয়তা করার ইচ্ছা প্রকাশ করেছে ১৬ বছরের এক কিশোরী।

কিন্তু কাজের খোঁজে গিয়ে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে।
কারণ, যার মাধ্যমে সে কাজ নিতে চাচ্ছিল, সেই তাকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে এক দালালের কাছে। ওই দালালের সহায়তায় মঙ্গলবার (৮ মার্চ) রাতে চার-পাঁচ যুবক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায়। বিষয়টি জানাজানি হলে বুধবার (৯ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরের নতুন বাজারের খেঁজুরতলা এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- পৌরসভার নতুন বাজার এলাকার দুলাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম।

থানা পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, ঘরে অভাব-অনটন থাকায় ওই কিশোরী গৃহপরিচারিকার কাজ করার আগ্রহ প্রকাশ করে। এতে রোববার (৫ ফেব্রুয়ারি) বখাটে জাকির তাকে উপজেলার চরআবাবিল গ্রাম থেকে রায়পুর পৌর শহরে নিয়ে আসেন। জাকির তাকে রায়পুরের নতুনবাজার এলাকার দুলালের বাসায় নিয়ে রাখেন। কিশোরীর অজান্তে জাকির তাকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। মঙ্গলবার (৮ মার্চ) রাতে দুলাল ও তার স্ত্রী ফাতেমার সহযোগিতায় চার-পাঁচ যুবক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

কিশোরীর দাদি (৬৫) জানান, বাসায় কাজের কথা বলে কয়েকদিন আগে মো. দুলালের বাড়িতে তার নাতনিকে নিয়ে যাওয়া হয়। গত সোমবার রাতে দুলালের স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় গৃহকর্তা দুলাল, সহযোগী রাকিবসহ চার-পাঁচজন মিলে তার নাতনিকে ধর্ষণ করেন। মঙ্গলবার (৮ মার্চ) তার নাতনি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ধর্ষণ ও এতে সহায়তা করার ঘটনায় জড়িত দম্পতিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর দাদি বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছেন। আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell