বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৫, ২:০৯ পূর্বাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের জন্য কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের প্রতি আহ্বান জানিয়েছেন।৬ মে (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে তিনি এ আহ্বান জানা
এটি থপিলের বাংলাদেশে দ্বিতীয় সরকারি সফর। এ সফরে তিনি বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসসহ কানাডার শীর্ষস্থানীয় কিছু কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠককালে থপিল বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এনেছি। আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।

তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, আপনি সাহসী ও প্রয়োজনীয় সংস্কার করেছেন। আপনি চমৎকার একটি উপদেষ্টা দল গঠন করেছেন। আমরা ইতোমধ্যে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। আপনার সরকারের নেওয়া সংস্কারগুলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করে।

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা যা পেয়েছি তা ছিল একপ্রকার দুর্যোগ। মনে হয়েছে ১৫ বছরের দীর্ঘ এক ভূমিকম্প। সেই অসম্ভব পরিস্থিতি থেকেও আমরা ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে অগ্রসর হচ্ছি। সামনে এগোতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার।

প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং এটি আঞ্চলিক রপ্তানি কেন্দ্রে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা রাখে।

তিনি বলেন, আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশে কানাডা সব সময় স্বাগত।

বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

কানাডীয় প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশের জন্য কানাডার হাইকমিশনার অজিত সিং, হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রধান লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর গ্লোবাল সেলস ভাইস প্রেসিডেন্ট টনি র‌্যাডফোর্ড।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell