বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কামরাঙ্গীরচর স্বামী-স্ত্রী পরিচয়ে আশ্রয় নিয়ে শিশু চুরি,আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২২, ৮:৪০ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ মাস বয়সী শিশু চুরির ঘটনায় শিশু চোর চক্রের ২ সদস্যকে আটক ও শিশুটিকে উদ্ধার করেছে র‌্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- মুন্নি (১৮) ও মো. সুমন (২০)।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব জানান, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ভাড়া বাসায় সন্তানসহ বসবাস করতেন সোনিয়া আক্তার (২১) ও সাগর (২৩) দম্পতি।

বুধবার (১৩ জুলাই) সাগরের বড়ভাই রিক্সাচালক শাহজাহান (২৮) বাড়ি ফেরার পথে মুন্নি ও সুমনের সঙ্গে দেখা। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একরাত আশ্রয়ের জন্য শাহজাহানের কাছে সাহায্য চান।

পরে মুন্নি ও সুমনকে ছোট ভাই সাগরের বাসায় নিয়ে যান শাহজাহান। তাদেরকে রাতের জন্য বাসায় থাকার জায়গা দেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে সাগর ও তার স্ত্রী সোনিয়া তাদেরকে বাসায় থাকার জন্য জায়গা দেন।

এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সাগর ও শাহজাহান কাজে বাসার বাইরে গেলে সুমনও তাদের সঙ্গে বেরিয়ে যান। দুপুরে সাগরের স্ত্রী সোনিয়া ৭ মাসের শিশু কন্যাকে ঘরে শুইয়ে রেখে রান্না করতে যান। কিছুক্ষণ পর সোনিয়া মেয়ের কোনো শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তার মেয়ে ও মুন্নিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।

আশে-পাশের লোক জড়ো হয়ে অনেকে খোঁজ করে কোথাও না পেয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে র‌্যাব ১০ এর কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে রাতেই কামরাঙ্গীরচরের বেইলি রোড থেকে চুরি করা ৭ মাস বয়সী শিশু কন্যাসহ দুইজনকে আটক করা হয়।

আটক সুমন ও মুন্নি শিশু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসা থেকে শিশু বাচ্চা চুরি করে নিঃসন্তানদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell