শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কারাগার থেকে জামিনে বেরিয়ে সাজার ভয়ে যুবকের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ
  • ৫৩০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।এক এক করে মাথার ওপরে মোট এগারোটি মাদক মামলা। এর মধ্যে একটি মামলায় তার কমপক্ষে ১০ বছরের সাজা হতে পারে।

তাই এবার কারাগার থেকে জামিনে বেরিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন সাইদুর রহমান (৩৫)। সেই দুশ্চিন্তা আতঙ্কে রূপ নেয়। মানসিক চাপে বিকারগ্রস্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত সম্ভাব্য সাজার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি!

 

ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সোহরাব আলীর ছেলে। সবার অজান্তে শনিবার (৩০ মে) দিনগত রাতের কোনো এক সময় ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাইদুর।

খবর পেয়ে রোববার (১ এপ্রিল) দুপুরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার মৃতদেহ।

আত্মহননকারী সাইদুর রহমানের স্ত্রী রওশন আরা জানান, শনিবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান তার স্বামী। গরমের কারণে তিনি ছেলে মেয়েকে নিয়ে ঘরের বাইরে বারান্দায় ঘুমান। পরে সেহরি খেতে উঠে দেখেন ঘরের তীরের সাথে তার স্বামী ফাঁস দিয়ে ঝুলে আছেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সাইদুর একজন মাদক ব্যবসায়ী। তিনি কয়েক দিন আগেই জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন। তার নামে ১১টি মামলা রয়েছে। ঈদের পরে এক মামলায় তার ১০ বছরের মতো সাজা হতে পারে। এ নিয়েই তিনি চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। মানসিক চাপ থেকেই সাইদুর আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের ধারণা। তারপরও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell