বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

কিশোরগঞ্জ রেলস্টেশনে সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২২, ১২:৪৭ পূর্বাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ রেলস্টেশনে সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

কিশোরগঞ্জ রেলস্টেশনে এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি অবস্থায় চলে এলেও অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছ

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ১ নাম্বার লাইনে অপেক্ষায় দাঁড়ানো ছিল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশ করে একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ অবস্থায় বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি ট্রেন। পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের ২ নাম্বার লাইনে আনা হয়। পরবর্তী সময়ে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যে চলে যায়। এ কারণে প্রায় ৪০ মিনিট রেল চালাচল বিঘ্নিত ঘটে।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell