বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার হাসপাতাল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চানশাপাড়া এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে লিটনকে গ্রেফতার করা হলেও প্রাথমিক অবস্থায় কিছু পাওয়া যায়নি। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের পেছনের ছিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জাগো নিউজকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা লিটনকে আটকের পর মোটরসাইকেল তল্লাশি করে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ওসি আরও বলেন, রোববার দুপুরে লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের প্রকৃত মালিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell