রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

কুমিল্লা চান্দিনায় ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুমিল্লা চান্দিনায় ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই।

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি স্টেশন থেকে দুই ইউনিট যুক্ত হয়।

 

পরে কুমিল্লা স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস এ নিয়ে কাজ করছে। ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এখানে বিভিন্ন রকমের ছোট বড় দোকান ছিল। পুড়ে গেছে শতাধিক দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু চোখের সামনে পুড়ে গেছে। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ণয়ের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell