রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৫
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

কুমিল্লার ইছাপুরা গ্রামের শরিফ ও ফয়েজ নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৮, ২০২১, ২:০৪ পূর্বাহ্ণ
  • ৩৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লার ইছাপুরা গ্রামের শরিফ ও ফয়েজ নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার।

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একই ঘর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ইছাপুরা গ্ৰামের হাসানুজ্জামানের ছেলে স্থানীয় ব্যবসায়ী হায়াতুন্নবী শরিফ (২৮) এবং অপরজন আবুল হাশেম এর ছেলে দোকানের কর্মচারী ফয়েজ আহমেদ (২৭)। নিহতদের পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন ঈদুল আজহায় গরু বিক্রির নগদ টাকার লোভে শরিফ ও ফয়েজকে হত্যার পর লাশ পেলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১টায় একটি বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন একই গ্রামের বাসিন্দা। শরিফ গ্রামে মুদি দোকানে ব্যবসা করতেন অপরজন ফয়েজ আহমেদ শরিফ আহমেদের দোকানে চাকরি করতো। শরিফের বাবা-মা সোমবার রাতে শরিফের বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে তারা দোকান বন্ধ করে ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে তাদেরকে ঘুম থেকে উঠার জন্য তার বাবা ডাক দিলে তাদের সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙ্গলে তাদের লাশ দেখতে পায়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় জনতা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। শরিফের বাবা হাসানুজ্জামান বলেন, তার ছেলে শরিফের কাছে গরু বিক্রির ১০ /১২ লাখ নগদ টাকা ছিলো। গতকাল বিকেলে খেলার মাঠে আরও কিছু টাকা একজন ক্রেতা দিয়ে যায়। সেই টাকা শরিফ লুঙ্গির কোমরে নেয় লোকজনের সামনে। সেই নগদ টাকার লোভে দুর্বৃত্তরা সোমবার রাতের কোন সময় ফয়েজ আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরিফ আহমেদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, শরিফ ও ফয়েজ নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি ও সিবিআই টিমের জন্য অপেক্ষায় আছি। একটি রুমে একজনের লাশ খাটে পড়ে আছে অন্যজন রশিতে ঝুঁলছেন। প্রাথমিকভাবে কোন ধারণা করতে চাইনা। ঘটনা তদন্ত ও লাশ ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell