শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কুমিল্লায় এবার মাল্টার ভেতরে গাঁজা, আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্কচটেপ দিয়ে পেঁচানো। দেখতে মাল্টা আকৃতির।রং হলুদ। দুটি পলিথিন ব্যাগে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিন যুবক। পথে পুলিশের তল্লাশিতে আটক হয় দুই যুবক। এসময় পালিয়ে যান একজন। মাল্টার ব্যাগ খুলে দেখা যায় ভেতরে গাঁজা।

 

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের একটি দল শুক্রবার (০৮ এপ্রিল) কুমিল্লা-বাগড়া সড়কের বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারকালে দুই যুবককে আটক করে।

আটক করা হয়- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের মোক্তার মিয়ার ছেলে মো. শহীদ মিয়া (২৮) ও একই গ্রামের এলো মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৩১)। পলাতক যুবক উপজেলার কাশিনগর গ্রামের মজলিশ মিয়ার ছেলে মো. সুমন (২৯)।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, পুলিশের একটি দল শুক্রবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় সড়কের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তল্লাশিকালে যাত্রীরা জানায়, তাদের ব্যাগে মাল্টা। যাচ্ছে আত্মীয়ের বাড়িতে। মাল্টা দেখতে চাইলে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। এসময় ৪২টি মাল্টা আকৃতির বল থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটক দুই আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell