বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩১
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

কুমিল্লায় সিটি কাউন্সিলর সহ দুজন কে গুলি করে হত্যা ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২১, ২:০৮ পূর্বাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর। সংবাদ।।কুমিল্লায় সিটি কাউন্সিলর সহ দুজন কে গুলি করে হত্যা ।

কার্যালয়ে ঢুকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ (৫২) দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় দুজন মারা যান।

নিহত অন্যজন হলেন পাথরিয়াপাড়া এলাকার বাসিন্দা হরিপদ সাহা (৫০)। গুলিবিদ্ধরা হলেন আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। তাদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা আরও চারজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। গুলিবিদ্ধ অন্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর সোহেল মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি আপনারা হাসপাতাল থেকে খবর নেন। আমরা অন্যান্য বিষয় সামাল দিচ্ছি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত  বলেন, সোহেলের শরীরে অন্তত ১০টি গুলি লেগেছে। তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell