সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সিলেটের কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসা খেয়াঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমান আহমদ আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহর ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।

 

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান আহমদ।

স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হাফিজ সালমান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুলিশ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর ওই স্থান থেকে শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।

হাফিজ আব্দুল ফাত্তাহর ঘনিষ্ঠজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হবে। হাফিজ সালমানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell