রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কুষ্টিয়ার পৌর এলাকার ভাড়া বাসা থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুষ্টিয়ার পৌর এলাকার ভাড়া বাসা থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

রেজাউল করিম মধু (৩৮) ও তার ছেলে মুগ্ধ হোসাইনের (০৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়ার ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর থানা পুলিশ।

নিহত রেজাউল করিম মধু পৌরসভার আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে। তিনি ৮ বছর আগে ধর্মান্তরিত হয়েছিলেন। তার আগের নাম ছিল মধুসূদন রায়।

পারিবারিক সূত্রে জানা যায়, মধু ৮ বছর আগে ধর্মান্তরিত হন এবং মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মণ্ডলের মেয়ে শেফালি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন।

শেফালি খাতুন জানান, মধু শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ছেলে মুগ্ধকে হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে তাঁর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না যাওয়ায় বিকেল ৩টার দিকে আমি ভাড়া বাসায় আসি। এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করি। এরপর কোনো সাড়া না পেয়ে জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় আমার স্বামী ও সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে আছে। এসময় চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। শেফালি খাতুনের দাবি তার স্বামী ও সন্তানকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell