শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাত,ছিনতাইকারীচক্রের ৩ সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করা ছিনতাইকারীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। ভুক্তভোগী যুবকের বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতার ছিনতাকারীচক্রের তিন সদস্য হলেন মো. অন্তর মিয়া (২১), মো. আরিফ (১৯) ও মো. নাদিম (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও একটি ছুরি জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার তিন যুবক বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।

র‌্যাব-১০ জানায়, শনিবার (২৩ জুলাই) দুপুরে মো. আব্দুর রহমান ওরফে লোকমান (১৯) নামের এক যুবক দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসন এলাকা থেকে গরু আনার জন্য নিজ বাসা থেকে বের হন। ঝিলমিল আবাসন প্রকল্পের মুরাদ মিয়া পার্ক এলাকায় পৌঁছালে ঢাকা-মাওয়া সড়কের কাছ থেকে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী লোকমানের গতি রোধ করেন। এ সময় ছিনতাইকারীরা চাকু-ছুরির ভয় দেখিয়ে লোকমানের কাছে থাকা টাকা ও আইফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা ও মোবাইল ফোন না দেওয়ায় ছিনতাইকারীরা লোকমানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

পরে ঘটনাস্থলের আশপাশে উপস্থিত লোকজন লোকমানকে উদ্ধারে এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরবর্তীকালে চিকিৎসার জন্য লোকমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell