রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৬
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

কেরানীগঞ্জে সাবলেট বাসা থেকে পুলিশ কর্মকর্তার মৃত্যু দেহ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাবলেট বাসা থেকে দরজা ভেঙে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুস সাকিব জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিউটি শেষে রাত দশটার দিকে সাবলেট বাসায় ফেরেন জিন্নাহ। বুধবার রাতে তার ডিউটিতে আসার কথা ছিল। এর আগেই বুধবার দুপুরে তার পাশের রুমমেট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় জিন্নাহর রুম বন্ধ দেখে কোনো সাড়াশব্দ না পাওয়া দরজা ভেঙে তাকে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান এসআই নাজমুস সাকিব।

এসআই নাজমুস সাকিব আরও জানান, গত মার্চে মুন্সিগঞ্জ সদর থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করেন তিনি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ টিলাবাড়ি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় সাবলেট থাকতেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell