শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৬
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না।-তৌকীর আহমেদ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

‘অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ। অনিয়ম, সিন্ডিকেশন, স্বজনপ্রীতি থাকে, আছে।তবে ব্যক্তি প্রভাবে বা সুবিধায় একটা বড় অংশ কাজের উৎসাহ হারায়। ’ দেশের শোবিজ অঙ্গনের বাস্তবতা নিয়ে কথাগুলো বলেছেন সব্যসাচী তারকা তৌকীর আহমেদ।

বর্তমান সময়ের পুরস্কার, অনুদান- এসব সিন্ডিকেটে নিয়ন্ত্রণ হচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে এই অভিনেতা বলেন, ‘পুরস্কার, অনুদান, সিনেমার হল পাওয়া, সিনেমা মুক্তি- সব এভাবেই হচ্ছে। আসলে প্রভাব প্রকট হলে মিডিয়ার স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। ’ 

‘রূপনগর’, ‘অয়োময়’, ‘সংশপ্তক’ বা ‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না। এ বিষয়ে তৌকির আহমেদ বলেন, ‘জনরুচি বলে যে কথা আছে তার পরিবর্তন হয়েছে। সবাই এখন অস্থির। মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কনটেন্টের দিক থেকে অনেকেই ভায়োলেন্স, থ্রিলার, নেতিবাচক গল্পে নির্ভরশীল হয়ে পড়েছে। ভালো নাটক কারা দেখবে? সবাই তো চ্যানেল, ইউটিউব আর ওটিটিতে থ্রিলার, ক্রাইম দেখতে পছন্দ করে। সেখানেই পুঁজি খাটাবে, যেখানে পাবলিসিটি বেশি। ’ 

তবে সিনেমার এখন ‘ভালো সময়’ বলতে চান এই অভিনেতা। তার কথায়, ‘সিনেমার এখন ভালো সময়। নানারকম প্রতিকূলতা কাটিয়ে দর্শকের সামনে অনেক কষ্ট করে নিয়ে আসেন নির্মাতারা। এমনিতেই এখন ভালো জিনিস সমাদৃত হয় না। তাই আমাদের এই কষ্টকে মূল্যায়ন করতে হবে। উৎসাহ দিতে হবে। দর্শকের দেখার তো সুযোগ দিতে হবে। ’

বর্তমানে ‘ধূসর প্রজাপতি’ নামের একটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তৌকির আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত নাটকটিতে অভিনয়ের পাশাপাশি এর রচনা ও পরিচালনাও এই অভিনেতার। ইতোমধ্যেই দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell