সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ক্লাস চলাকালীন ফ্যানের দড়ি ছিঁড়ে পাখার আঘাতে চোখ হারালেন শিক্ষিকা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুড়িগ্রামের উলিপুরে ক্লাস চলাকালীন বাঁশে বাঁধা ফ্যানের দড়ি ছিঁড়ে পাখার আঘাতে চোখ হারিয়েছেন এক সহকারী শিক্ষিকা।

সোমবার (১ আগস্ট) দুপুরে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষিকার নাম শিরিনা আখতার (৪০)। তিনি কুড়িগ্রাম পৌরসভার নাজিরা চৌধুরী পাড়া দক্ষিণ গ্রামের শেখ আলমগীর কবির বাবলুর স্ত্রী।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষিকার ডান চোখ অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কর্নিয়ার ওপর আঘাত লেগে ডান চোখটি নষ্ট হয়ে গেছে। ফলে ওই চোখ দিয়ে দেখার আর কোনো সম্ভাবনা নেই।

ওই স্কুলের সহকারী শিক্ষিকা মিলনী রানী রায় বলেন, সোমবার দুপুরে দুজনে একসঙ্গে খেয়ে শিরিনা আখতার চতুর্থ শ্রেণির ক্লাস নিতে যান। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে আমরাসহ আশপাশের লোকজন ক্লাস রুমে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি তার ডান চোখে রক্তারক্তি অবস্থা। মাথার ওপরের ফ্যানটি বাঁশ দিয়ে বাঁধা ছিল। একদিকের বাঁধন আলগা হয়ে বাঁশটি হেলে পড়লে ফ্যানের একটি পাখা সরাসরি তার ডান চোখে আঘাত লাগে।

পরে আহত শিক্ষিকাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার চোখের অস্ত্রোপচার করা হয়।

 

শিরিনা আখতারের স্বামী ও একই উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সচিব শেখ আলমগীর কবির বাবলু জানান, চার সদস্যের একটি মেডিকেল টিম বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অস্ত্রোপচার করেন। চিকিৎসকরা জানিয়েছেন আঘাতপ্রাপ্ত কর্নিয়া ড্যামেজ হয়ে যাওয়ায় ওই চোখ দিয়ে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

তিনি দাবি করেন, শিক্ষা বিভাগ ও স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে শ্রেণিকক্ষ সঠিকভাবে মেরামত না করায় তার স্ত্রীকে একটি চোখ হারাতে হলো।

এ বিষয়ে গোড়াই দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন বলেন, স্কুলঘরটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় অকস্মাৎ এ দুর্ঘটনা ঘটেছে। আমরা এতে মর্মাহত।

উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা নাদির উজ্জামান বলেন, আপনাদের মাধ্যমে খবরটি জানলাম। এখনই খোঁজখবর নিচ্ছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell