রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

খানজাহান (রহ.) মাজারে তিনদিনের মেলা শুরু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৭, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
  • ৪৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাগেরহাটে হযরত খানজাহানের (রহ.) মাজারে ৫৫০ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ফজরের নামাজের পরে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়।

তিনদিনের এ মেলা চলবে শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত।

 

এতো বছর ধরে খানজাহানের (রহ.) মাজারে বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা হয়ে আসছে বলে জানিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। ঐতিহ্যবাহী এ মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এরই মধ্যে মাজার ও মাজার সংলগ্ন এলাকায় প্রচুর লোকের সমাগম হয়েছে। অনেকে মনোবাসনা পূরণের আশায় স্রষ্টার আরাধনায় মগ্ন থাকেন এখানে এসে। শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও এসেছেন এখানে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন অনেক দোকানি। দর্শনার্থী ও মেলায় আগত দোকানিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

টুরিস্ট পুলিশ, বাগেরহাট জোনের ইনচার্জ মোশারেফ হোসেন বলেন, তিনদিনের এ মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা আমাদের ইউনিটের ফোন নম্বর দেওয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের নম্বর রয়েছে, কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যাবেন। মেলার এ তিনদিন সার্বক্ষণিক মাজারে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।

মাজারের মেলায় আসা ঝিনাইদহ এলাকার মহিবুল ইসলাম বলেন, খানজাহানের (রহ.) মাজার প্রাঙ্গণে মেলা উপলক্ষে আমরা পরিবারসহ এসেছি। ভালো লাগছে। তিনদিন আমরা এখানে থাকব। আমাদের মানতও ছিল, তা সম্পন্ন করেছি।

খুলনার ডুমুরিয়া থেকে আসা রবিউল ইসলাম বলেন, প্রতি বছর আমি ঐতিহ্যবাহী এ মেলা দেখতে আসি। দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এ মেলা খুবই জনপ্রিয়। গত দু’বছর করোনা পরিস্থিতির জন্য মেলাটি হয়নি, তাই এ বছর মেলা হওয়ায় বেশ ভালো লাগছে।

স্থানীয় আমজেদ শেখ বলেন, করোনার কারণে দুই বছর বন্ধ ছিল। এছাড়া আমাদের বাড়ির কাছে প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। এ বছর মেলা শুরু হওয়ার একদিন আগে থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। আজ মেলার প্রথম দিন হাজারো মানুষের আগমন ঘটেছে।

সনাতন ধর্মাবলম্বী সীতারানী দেবনাথ বলেন, প্রায় ২৫ বছর ধরে আমি মেলায় আসি। প্রতি বছরই রোগ-বালাই ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমাদের মানত থাকে। এবারও মানত ছিল, এসে সম্পন্ন করেছি। মেলা শেষে রোববার আমরা চলে যাব।

মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় ৫৫০ বছর ধরে খানজাহানের (রহ) মাজারে প্রতি বছর মেলা হয়। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা বসে। সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এবার মেলা শুরু হয়েছে। এরই মধ্যে মেলায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আমরা সবাই চেষ্টা করছি, যাতে দর্শনার্থীরা এখানে শান্তিতে মেলা উদ্যাপন করতে পারেন।

তিনি আরও বলেন, পূর্ব পুরুষদের কাছে যতদূর শুনেছি, ৫৫০ বছর ধরে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা খানজাহানের (রহ.) মৃত্যু বা জন্ম দিনে হয় না। অতীতে এখানে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভক্তরা এসে জড়ো হতেন। যেটা ধীরে ধীরে মেলায় রূপ নিয়েছে। প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ আসে এ মেলায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell