শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১১, ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ মাসুদ রানা ,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে খরিফ-২, মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহয়তা প্রনোদনা কর্মসুচূির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ইয়াসমিন আক্তার তিনি তার বক্তব্যে বলেন, কৃষকদের জন্য এ ধরনের প্রণোদনা কর্মসূচি এক ধরনের আশীর্বাদস্বরূপ। কৃষকেরা যদি আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সাথে পরিচিত হয়ে উৎপাদন বাড়াতে পারেন তবে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি আরও যোগ করেন, খানসামা উপজেলায় জমি উর্বর হলেও ক্ষুদ্র কৃষকদের অনেক সময় মূলধন বা কৃষি উপকরণ কিনতে সমস্যা হয়। এই প্রণোদনা কর্মসূচি তাদের সেই সমস্যার একটি কার্যকর সমাধান এনে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, বলেন- আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উৎপাদন বৃদ্ধির জন্য আবাদি জমিকে তিন ফসলি জমিতে পরিনিত হয়েছে। দেশে খাদ্য উৎপাদনে দেশের উন্নয়নে ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। এরই অংশ হিসেবে আজকে প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এবং ভবিষ্যতে এধরণের কর্মসূচী গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা,রতন কুমার ঘোষ,কৃষি সম্প্রসারণ অফিসার জনাব নসিব আহম্মেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার মুক্তাদির। উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, মোট উপজেলায় ৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হয়েছে। কৃষকরা জানান,বিনামূল্যে এ সহায়তা আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এতে খরচ কমবে,লাভবান হওয়ার যাবে। এই কার্যক্রমের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের উৎপাদন খরচ কমে আসছে, যা সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell