মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

খিলগাঁও থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 

খিলগাঁও থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকা থেকে অজ্ঞাত (৬৫) ও দৈনিক বাংলা এলাকা থেকে মকবুল হোসেনসহ (৪৫) দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুর ও বিকেলের দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বলেন, খবর পেয়ে বিকেলের দিকে খিলগাঁও নাগদারপাড় ব্রিজের পাশ থেকে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। নাগদারপাড় এলাকায় ভাসমানভাবে থাকতেন। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, খবর পেয়ে দুপুরের দিকে মতিঝিল দৈনিক বাংলা মোড় মেট্রো রেলের নিচ থেকে মকবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি  মাদকাসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে রিকশা চালাতেন। পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে মৃত মকবুল হোসেনের ভাই মো. আমজাদ হোসেন জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার চেংরাজকান্দি গ্রামে। বর্তমানে খিলগাঁও গোড়ান ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাবার নাম মৃত নুরুল ইসলাম।

তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে মকবুলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মকবুলকে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। গত ১৪ বছর আগে থেকে মকবুল বাড়ি ছাড়া। আমাদের সঙ্গে তার সম্পর্ক ছিল না। সে নেশাগ্রস্থ ছিল এবং মাঝেমধ্যে রিকশা চালাতো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell