শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় দ্রুত পথচারীরা বাসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। বাসু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

নিহত বাসুর ভাতিজা মো. শাকিল জানান, তিন ছেলের জনক বাসু মিয়া। তার ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন অটোরিকশাচালক।

তিনি জানান, অধিকাংশ সময় রাতে নিজের অটোরিকশা চালাতেন বাসু। গতরাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। এরপর ভোরের দিকে তার ফোন নম্বর থেকে পথচারীরা ফোন কল করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এমন খবর শুনে স্বজনরা ঢামেক হাসপাতালে এসে রক্তাক্ত অবস্থায় বাসুকে দেখতে পান।

অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তিনি তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে এবং পেটে ছুড়িকাঘাত করেছে বলে ধারণা স্বজনদের।

চিকিৎসকের বরাত দিয়ে বাসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell