সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

খিলগাঁওয়ে মায়ের হাতে শিশুকন্যা হত্যার অভিযোগে আটক,মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

খিলগাঁওয়ে মায়ের হাতে শিশুকন্যা হত্যার অভিযোগে আটক,মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় মায়ের হাতে চার বছরের শিশুকন্যা আয়না নূর ইসলামকে হত্যার অভিযোগে মা তাসনিম চৌধুরী ছোয়াকে (২৩) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯ নম্বর বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে রাত ১টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির চোখে মুখে নীলা ফোলা জখম ছিল। ধারণা করা হচ্ছে, চুল ধরে ওয়াল বা গ্রিলের সঙ্গে আছড়িয়ে তাকে মেরে ফেলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, বাবা এস এম আতিকুল ইসলাম ও মা ছোয়ার সঙ্গে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের এল ব্লকের বাসায় থাকতো শিশু আয়না। তার বাবা ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন। বেশ কিছুদিন ধরে শিশুর মা ছোয়া নেশাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধেশ্বরীর আলাদা বাসায় থাকেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টার দিকে ছোয়া নেশাগ্রস্ত অবস্থায় তার স্বামী আতিকুলকে ফোন কল করে বলেন তিনি সিদ্ধেশ্বরীর বাসায় আসবে। আতিকুল তাকে নিষেধ করে, এতো রাতে না আসতে। এরপর আতিকুল ফোন কলে তার স্ত্রীকে পায় না।

 

শুক্রবার সকালে শিশুটির নানাসহ আত্মীয়-স্বজন বনশ্রীর বাসায় গিয়ে দেখেন শিশু আয়না অচেতন অবস্থায় পড়ে আছে। পাশে তার মাও পড়ে আছে। পরে দ্রুত আয়নাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আয়নার মরদেহ সিদ্ধেশ্বরী বাবার কাছে নেওয়া হয় এবং থানায় খবর দেওয়া হয়। পরে বনশ্রীর বাসা থেকে ছোয়াকে আটক করা হয়। তিনি আরও জানান, শিশুর বাবার অভিযোগ তার স্ত্রী সব সময় নেশাগ্রস্ত থাকতেন। এজন্য তিনি আলাদা থাকতেন। শিশু আয়না হত্যায় তার স্ত্রীর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell