শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

খুদে ভক্তকে কথা দিয়ে কথা রাখলেন সালমান, ৯ বার ক্যান্সারকে পরাজিত করল জগনবীর

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

খুদে ভক্তকে কথা দিয়ে কথা রাখলেন সালমান, ৯ বার ক্যান্সারকে পরাজিত করল জগনবীর

সেই ভক্তের নাম জগনবীর।

৯ বছর বয়সেই ৯ বার কেমোথেরাপি নিয়ে ক্যান্সারকে পরাজিত করেছে জগনবীর।

তার বয়স যখন ছিল ৪ বছর, তখনই সালমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই ২০১৮ সালের কথা। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে টিউমারের জন্য কেমোথেরাপি নিতে এসেছিল জগনবীর।

সেখানে গিয়ে জগনবীরকে কোলে তুলে নেন বলি ভাইজান। সে সময় খুদে ভক্তকে কথা দিয়ে এসেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হলে আবার তিনি দেখা করবেন।

আর ভাইজানের সেই প্রতিশ্রুতির কারণই ছিল জগনবীরের জীবনযুদ্ধের লড়াইয়ে জয়ী হওয়ার অনুপ্রেরণা। গত বছরই ক্যান্সারকে হারিয়ে দিয়েছে এই জগনবীর।

আর সালমান খানও রেখেছেন তার কথা। গত ডিসেম্বরেই দেখা করে আসেন নিজের খুদে ভক্তের সঙ্গে।

এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুখবীর কৌর জানান, মাত্র ৩ বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর সবসময় ভাবত, সে হয়তো সালমান খানের সঙ্গে দেখা করতেই আসছে মুম্বাইয়ে। তবে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা জানতো না জগনবীর।

সুখবীর বলেন, ছেলের এত উৎসাহ দেখে আর সত্য কথাটা ফাঁস করনি ৩ বছর বয়সী জগনবীরের কাছে। এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। তখন সালমান টাটা মেমোরিয়ালে এসেই দেখা করেন জগনবীরের সঙ্গে। সে সময় জগনবীরের দৃষ্টিশক্তি আরও দুর্বল হয়ে পড়ে। সালমানের মুখ আর তার হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হয়েছিল তাকে দেখতে আসা মানুষটা সালমানই।

সুখবীর আনন্দের সঙ্গে জানান, তার ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। এখন সে স্কুলেও যাচ্ছে।

প্রসঙ্গত, সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। বক্স অফিসে ৪৬৬ দশমিক ৬৩ কোটির আয় করে সিনেমাটি। এরপর করণ জোহরের ‘দ্য বুল’-এ দেখা যেতে পারে ভাইজানকে। এছাড়াও যশ রাজ ফিল্মসের ‘পাঠান ভার্সেস টাইগার’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell