মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৮
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ
  • ৫২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রতিবেদক অয়ন সরকার খুলনা, খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ খুলনায় করোনায় কর্মহীন হয়ে পড়া একশত জন হকার, একশত হোটেল-রেস্তোরা শ্রমিক, দুইশত রিক্সা শ্রমিক, একশত প্রেস শ্রমিক এবং বড়বাজারের একশত জন হ্যান্ডিলিং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল। আজ রবিবার (১৮ জুলাই) সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই মানবিক সহায়তা বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় এক হাজার চারশত ৫০ জন অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ। দুপুরে খুলনার দৌলতপুরে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চারশত ২৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তাঁরা খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন এবং সোনাডাঙ্গা ইউসুফ বিদ্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচশত ৭১ জন অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরন করোন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell