বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

খেলতে খেলতে চকলেট ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

খেলতে খেলতে চকলেট ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলতে খেলতে চকলেট ভেবে তেলাপোকার বিষ খেয়ে জান্নাত (৪) ও ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। উভয়ে সম্পর্কে আপন ফুফাতো বোন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, দুই শিশু জান্নাত ও ফাতেমা ঘরেই খেলা করছিল। এ সময় সবার অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশু ফাতেমাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, খেলতে গিয়ে তারা বিষ খেয়ে ফেলে।

কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন বলেও জানান ওসি আসলাম হোসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell