রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
  • ২৮২ ০৯ বার দেখা হয়েছে

গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রামটিতে এক কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ চলে আসছিল। আর পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে মাসে কয়েক লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিশ্বদ্রোন ভাটেরচর, বালিয়াকান্দি ও জামালদি এলাকায় একটানা এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলামতিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া বিশ্বদ্রোন ভাটেরচর নামের একটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে বালুয়াকান্দি এলাকার আল মদিনা হাইওয়ে রেস্টুরেন্ট, খাজা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্টার কাবাব হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্ট, জামালদী এলাকার দারুচিনি হোটেল ও একটি মার্বেল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাসের এ কর্মকর্তা আরও বলেন, গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গজারিয়ায় একটি অবৈধ গ্যাস সংযোগও রাখা হবে না।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell