বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

গণপিটুনিতে যুবকের মৃত্যু,মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় এ মামলা দায়ের করেন।

আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার আসামিরা হলেন- দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর শান্তিনগর এলাকার এজহারভুক্ত আসামি মো. আবুল কালাম (৪৫) ও তার ছেলে মো. রিফাত হোসেন(২২)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দেবিদ্বারের বাগুর শান্তিনগর এলাকায় চোর সন্দেহে গত ১২ জানুয়ারি ভোরে চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমানকে (১৯) গণপিটুনি দেয় এলাকাবাসী। ১৪ জানুয়ারি ভোরে আশিকুরের অবস্থার অবনতি হলে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিকুর পেশায় রিকশাচালক ছিলেন। ওই ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ১৫ জনকে অভিযুক্ত করে ১৫ জানুয়ারি দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের কোর্ট হাজতে চালানও করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell